লোহাগড়ায় সুফল বিশ্বাস হত্যা মামলার ১ জন আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৪২ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় সুফল বিশ্বাস (৩৫) হত্যার ঘটনায় নাজনিন বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে আটক করার পর মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ শনিবার ২ টায় এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। আজ শনিবার ১-৩০ মিনিটের দিকে নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের সুফল বিশ্বাসকে একই গ্রামের রোস্তম শেখ ও তার দুই ছেলে তমল শেখ, রুবেল শেখ হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন রাত ১০ টার দিকে সুফল বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুফল ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। হত্যার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।
এ বিষয় জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, সুফল বিশ্বাসকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটক নাজনিন বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


















