ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

লোহাগড়ায় অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৯৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় মোঃ হারুন শেখ (৬৫)নামের এক অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার রাতে লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। আহত হারুন শেখ উপজেলার চর মল্লিকপুর (মৃধাপাড়া) গ্রামের মৃত ওয়াজেদ শেখের ছেলে স্বজনরা জানান সোমবার দিবাগত রাতে হারুন শেখ তার অটোভ্যান নিয়ে কালনা যাওয়ার পথে কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়ায় অটো ভ্যান চালককে কুপিয়ে মারাত্মক যখম করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩