ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক ‘চলমান অবরোধে’

মো.হাসমত উল্লাহ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

বিএনপি -জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। যাত্রী সংকটে দূরপাল্লার বাস না ছাড়লেও লোকাল ট্রেন ও ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে।

এছাড়া, অফিস-আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম চলছে আগের মতো। গত(১৩ নভেম্বর)২০২৩ইং দুপুরের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে ছোট ছোট অটোরিকশা, সিএনজি চলাচল করছে যাত্রী সংকট নিয়ে। অটোরিকশা ও সিএনজি মালিকরা বলছেন, অবরোধ নয় যাত্রী সংকটে বাসগুলো চলছেনা। দিনের বেলায় আতঙ্কে যাত্রীরা চলাচল করতে চায় না। তবে, রাতে কিছু যাত্রী পাওয়া যায়। অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে আসার পথে কয়েক জায়গায় পথ রোধ করেছিল অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় চলাচল করা হচ্ছে। এদিকে, বিকাল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের লালমনিরহাটের কোথায়ও অবরোধ সমর্থনকারীদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অবরোধে আমরা সর্বদা সজাগ রয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস :

লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক ‘চলমান অবরোধে’

আপডেট সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩