ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৩৯ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ ১০ মামলার আসামি হালিম সরদার (৪০)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
গ্রেপ্তার হালিম সরদার সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত জলিল সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাজবাড়ী সদর থানার সোনাকান্দর লোকসেডগামী সড়কের হারুন সিকদারের বন্ধ মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবির ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, হালিম সরদারের বিরুদ্ধে হত্যা, মারামারি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬