রক্তাক্ত ফেব্রুয়ারী
- আপডেট সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

রক্তাক্ত ফেব্রুয়ারী
লেখক- মাসুদ রানা (ইরাক প্রবাসী)
এ মাস আসলে মনে
পড়ে যায় স্মৃতিতে গেঁথে
আছে হৃদয়ে চূড়ায়।
আজ কৃষ্ণচূড়ার বেশে
ফুটেছে রক্তাক্ত ফেব্রুয়ারী,
জেগে রয়েছে অস্তিত্বে,
সাহসিকা অপ্সরার।
ফেব্রুয়ারী আসলে আকাশে
গর্জনের সাথে মেঘ ভেসে
বেড়ায়?
পাখিদের কোলাহল
নীরব বয়ে ভীষণ
দেখায়!
তুমি আসলে অশ্রু-নীড়ে
ভরে যায় রাজপথ, রাজপথে
রক্তাক্ত ফেব্রুয়ারী।
তোমাদের স্থান গেঁথে রেখেছেন
সাভারে বিশাল-উপমা জুড়ে
সকাল-বিকাল হলে ছুটে
আছে ফুলসবার হাতে হাতে
সমাধিতে, স্মৃতিসৌধে!
হাজার, হাজার, ফুলের, ফুলের
তোড়ায়, তোড়ায় ভেসে আসে
রক্তেরগন্ধ?
আজ শহীদ মিনারে রক্তাক্ত
লালে সঞ্চায়িত ভাসে
দেশ -দেশান্তরে।
রক্তাক্ত ফেব্রুয়ারী
তুমি আসলে হৃদয়
উচ্চ কণ্ঠধ্বনি, বেড়ে আসে
অচিরে, ভুলিনি, তোমাদের,
করুণায়, প্রার্থনা!
রক্তাক্ত ফেব্রুয়ারী
সাগরের ঢেউ উতল
নীরব হয়ে যায়,
তুমি আসলে, তুমি আসলে,
গাছ-গাছালি সৌন্দর্য হায়ার
নীরবে ঝড়ে পড়ে পাতারা পাতারা।
তুমি আসলে রক্ত মাখা
রাজপথ রঞ্জিত সাজায়,
রক্তাক্ত ফেব্রুয়ারী
তুমি আসলে আমার
ভাইয়ের রক্তে রাঙানো
সূর্য সন্তান, রফিক, সফিক, বরকত, সালাম
ক্ষত-বিক্ষত দেহ নিয়ে মায়ের আচঁলে ফিরে আসে।
রক্তাক্ত ফেব্রুয়ারী
তুমি আসলে স্কুল, কলেজে,
লঞ্চ, ফেরি, জাহাজ, ইস্টিমার,
ফুলে-ফেঁপে উঠে পতাকা
অনলে।
লেখার তারিখঃ ২১/০২/২৪


















