ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যশোরে অজ্ঞাত লাশটি মণিরামপুরের বাসিন্দা মঈনুলের

ইয়াসিন আরাফাত-যশোর:
  • আপডেট সময় : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৩৭ বার পঠিত

যশোরে অজ্ঞাত লাশটি রুপদিয়ার একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও মণিরামপুরের বাসিন্দা মঈনুলের
যশোরে উদ্ধার হওয়া লাশটি রুপদিয়া মুনসেফুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম মইনুল হোসেনের। তার বাড়ি মণিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে। শিরিনা খাতুন লাকি নামে এক নারী মরদেহটি তার স্বামীর বলে দাবি করেছেন। পাওয়া টাকা চাইতে পাচবাড়িয়ায় এসে তিনি হত্যার শিকার হয়েছেন-এমন দাবিও করেছেন লাকি।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ফেসবুকে ফলাও করে প্রকাশের পর শিরিনা খাতুন লাকি ছুটে আসেন হাসপাতালে। তিনি মরদেহটি দেখে বলেন-এটি আমার স্বামী। তার অভিযোগ পাঁচবাড়িয়া গ্রামের হাসান ৮ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ না করে তিনি ও তার চেলে টিটু মইনুল হোসেনকে হত্যা করেছে। তার স্বামীর পকেটে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে মৃত্যুর কারণ লেখা আছে বলেও দাবি লাকির।

তিনি বলেন-পাওনা টাকা আদায় করতে গত ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। তিনি স্বামী হত্যায় জড়িতদের আটক ও দ্রুত শাস্তির দাবি করেছেন।

এ ঘটনায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান বলেন, লাকি বেগম নামে এক নারী দাবি করছেন এটা তার স্বামী এসএম মইনুল হোসেনের লাশ। পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে।

ট্যাগস :

যশোরে অজ্ঞাত লাশটি মণিরামপুরের বাসিন্দা মঈনুলের

আপডেট সময় : ০৮:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩