ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গায় ১০ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় মোবাইল জব্দ ; তিন চোরাকারবারি গ্রেফতার

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১১৯০ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দশ লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মো. আব্দুর রহিম, মো. ইমাম হোসেন ও মো. বেলাল হোসেন নামে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার শান্তি কাউন্টারের সামনে থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধি পাড়া) এলাকার বাসিন্দা কবির আহাম্মদের ছেলে মো. আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশীদের ছেলে মো. ইমাম হোসেন (২৭) ও মো. বেলাল হোসেন (২৯)।

জানা গেছে, একদল চোরাকারবারী ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে সুকৌশলে চোরাইপথে নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য শান্তি কাউন্টারের সামনে অবস্থান করছে, এমন গোপপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবীরা পালানোর চেষ্ঠা করলে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ভিবো, রেডমি, অপ্পো ও রিয়েলমীসহ বিভিন্ন ব্রান্ডের ৬০টি ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোনের আনুমানিক বাজার মুল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা বলেও জানান তিনি।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোন পন্য প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যেকোন মুল্যে চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গায় ১০ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় মোবাইল জব্দ ; তিন চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩