ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ভোলায় আগ্নেয়াস্ত্র ও বোমাসহ আটক- ৫

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৮৬ বার পঠিত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবা সহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০),আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। আটক জাহাঙ্গীর ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মঞ্জু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং বাকীরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নে।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন,‘দীর্ঘ দিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। স্থানীয়রা কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে কোস্টগার্ড ভোলা বেইস কর্তৃক ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন,‘অভিযানে ওই এলাকা থেকে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকাসহ আটক করা হয়। আটককৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। পরে সব আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

ভোলায় আগ্নেয়াস্ত্র ও বোমাসহ আটক- ৫

আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫