বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার)৭ নভেম্বর সকাল ১০ টায়, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এসএম রাকিবুল হাসান এর সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর- ১ আসনের সাবেক এমপি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
এসময় খন্দকার নাসিরুল বলেন,জারা সত্যকে যাঁরা সত্য বলতে পারে না, নানারকম রংতামাশা করে, আজকে সময় এসেছে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া, মনে রাখতে হবে, দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এভাবে এগিয়ে নিতে হবে। তারা ডিসেম্বরের ভয় দেখায়, আরে, বহু ডিসেম্বর আসবে এবং যাবে, কিন্তু ওই মহিলা আর কোনদিন ফিরে আসবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এড, সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক,সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ,সহ সভাপতি খান আতাউর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,কেন্দ্রীয় কৃষক দল নেতা, আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শউকত আলী, কৃষি কমকর্তা আলভীর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি),মো. মুস্তাফিজুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, রাসেল আহমেদ, যুবদল নেতা, রবিউল ইসলাম সম্রাট, সেচ্ছাসেবক দল নেতা, জাকির হোসেন চৌধুরী,
উপজেলা কৃষকদল নেতা লুৎফর রহমান,জেলা ছাত্র নেতা, জহিরুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধী জন।

















