ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৭৭ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে গতকাল বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বালক ও বালিকা উভয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়|

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক- বালিকা) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

উপজেলা শিক্ষা অফিসার নজরুর ইসলাম এর সার্বিক তত্ত্ববধানে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক আনিছুর রহমান, ইকবাল হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ|

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলে অংশ নেয়| উপজেলা পর্যায়ে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের খেলায় জোতদেবীকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়| খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার প্রদান করা হয়|

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব| কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই| তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে|

ট্যাগস :

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬