বালিয়াকান্দিতে দুই জন শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ১১:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৭২ নং পদমদী চন্দনা গুচ্ছ গ্রাম যোগেন্দ্র নাথ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার মোল্লা ও সহকারী শিক্ষক স্বপন কুমার সোম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এস.এম.সি সভাপতি সাধন কুমার মোদক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল কাদের, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু তালেব, সহ-সভাপতি এমএ কুদ্দুস, বহরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, স্বপন কুমার দাস, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুধীর সোম এর দৌহীত্র, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সজল সোম সহ প্রমুখ।
























