বালিয়াকান্দিতে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩২৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি)

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম, এ হান্নান মোল্লা, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সুমন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহিন শেখ, বালিয়াকান্দি উপজেলা যুব লীগের সভাপতি রাসেল খান রিজু’র সভাপতিত্বে শফিকুর রহমান তুহিনের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন যুবলীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, হারুনুর রশীদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মহিলা যুব লীগের নেত্রীসহ সকল ইউনিট আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ছাত্র লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।




















