বালিয়াকান্দিতে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩০৭ বার পঠিত

নিখোঁজের ১ দিন পর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে পরিত্যাক্ত একটি পুকুর থেকে মোঃ মোতালেব মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
স্বজন ও পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার বিকাল আনুমানিক ৪ টার দিকে বাড়ী থেকে বের হয় নিহত আনোয়ারা বেগম। পরে সে আর বাড়ী ফিরে আসেনি। নিখোজ আনোয়ারা বেগমকে বিভিন্ন যায়গায় অনেক খুজাখুজি করে কোথায় পাওয়া যায় নাই। হটাৎ পরের দিন বৃহস্পতিবার ২৪ আগস্ট আনুমানিক ৫ টা সারে ৫ টার দিকে বাড়ীর পাশেই পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় মরাদেহ দেখতে পায় এলাকার লোক জন। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনা স্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম মৃগী রোগে ভূগছিলেন।
লাশ উদ্ধারের পরে থানা পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।
কোন প্রকার অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য অনুমতি প্রদান করে থানা পুলিশ।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


















