ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

বালিয়াকান্দিতে আগামীর উন্নয়ন অব‍্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন- এমপি জিল্লুল হাকিম

কামরুজ্জামান কামরুল :
  • আপডেট সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৫৫২ বার পঠিত

বালিয়াকান্দি উপজেলার ৬নং জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি বার (১০ আগস্ট ) বিকালে জঙ্গল স্কুল এন্ড কলেজ ক্ষীতিশ চন্দ্র বসু ক্রীড়াঙ্গনে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু কল্লোল কুমার বসুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু অরবিন্দ বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই আগামীর উন্নয়ন অব‍্যাহত থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি করে সু-সংগঠিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে। যদি বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ফের নির্যাতনের খড়গ নেমে আসবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পদ পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। নবীন প্রবীনদের সমন্বয়ে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে। আগের চেয়ে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালী।

আগামী সংসদ নির্বাচনের আগে তৃণমূল আওয়ামী লীগে কোন প্রকার গ্রুপিং থাকবে না। কেউ আমার লোক কেউ অন্যের লোক সেটি বলে লাভ নেই। সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার লোক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরজ, উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি অপুর্ব রায়, যুগ্ম সম্পাদক নারদ কুমার বাসার জঙ্গল ইউনিয়ন আওয়ালীগের সভাপতি ও জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান বাবু কল্লোল বসু প্রমুখ।

এ ছারা ইউনিয়ন, ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে আগামীর উন্নয়ন অব‍্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন- এমপি জিল্লুল হাকিম

আপডেট সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩