ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

বাগেরহাটে হয়রাণি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল।

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২২০ বার পঠিত

বাগেরহাটের কচুয়ায় পলাশ হত্যা মামলায় মূল হত্যাকারীদের আসামী না দিয়ে নিরপরাধ মানুষদের আসামী করে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর বাজার সংল্গন সড়কে স্থানীয় বাসিন্দা ও নিরপরাধ আসামীদের স্বজনরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ জনতা।

এসময়, বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পলাশকে তার মামা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশে হত্যা করা হয়েছে। পলাশের মা ও বোন স্পষ্টভাবে এই বক্তব্য দিয়েছেন। কিন্তু মামলায় তাদেরকে আসামী না দিয়ে সব নিরপরাধ মানুষকে আসামী দেওয়া হয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই, প্রকৃত আসামীদের খুজে বের করে শাস্তি দাবি করেন মানবন্ধনকারীরা।

২৯ অক্টোবর রাতে ফতেপুর বাজার এলাকায়  পলাশ শেখ (৩৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন বুধবার সকালে থানার সামনে বসে পলাশের মা, বাবা, বোন ও স্ত্রী বলেছিলেন পলাশের মামা বিএনপি নেতা আব্দুর রব ও হুমায়ুন কবিরের নির্দেশ এবং নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটেছে। কিন্তু গেল ৩ নভেম্বর পলাশের বোন বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে বাগেরহাট আদালতে একটি মামলা করেন। যে মামলার বেশির ভাগ আসামী ঘটনাস্থলে ছিলেন না এবং বিএনপির নেতা।

বাগেরহাটে হয়রাণি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল।

আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪