ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২২০ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে শুক্রবার বিকেল সোয়া ৬ টার সাভারের হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে হাসমত আলী(৪৩), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ফুলতলা গ্রামের আঃ আজিজের ছেলে রফিকুল রানা (৪০) এবং একই থানার ছোপড়া গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে ইনতাজুল ইসলাম(২৯) ও গ্রীলেন্ডপুর গ্রামের আঃ করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৮)।

ডিবি জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের হেমায়েতপুর এলাকায় কতিপয় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রিয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪