ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ফিলিস্তিনে ইজরাইলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৭৭ বার পঠিত

ফিলিস্তিনে ইজরাইলি হামলার প্রতিবাদ ও অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা ইমাম কমিটি ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে কয়েক হাজার তৌহিদী মুসল্লি জমায়েত হন। 

সেখানে উপজেলা ইমাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মওলানা জহুরুল ইসলামের সভাপতিত্ত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন রনি, পীরে কামেল মওলানা এহতেশাম হক আব্বাসী, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মুফতি আজম আহমদ, সাধারন সম্পাদক মো. আবুল হুসাইন, হাফেজ আবু সাইদ, মওলানা আমিনুল ইসলাম, মুফতি আঃ লতিফ প্রমূখ।

পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক-মহাসড়ক প্রদক্ষিন করে পূর্বের স্হানে ফিরে আসে। পরে সেখানে দোয়া অনুষ্ঠান পরিচালিত হয়।

বিক্ষোভ সমাবেশ হতে অসহায় ফিলিস্তিনিদেরকে ওষুধ,খাদ্য ও সামরিক সহযোগীতা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

ফিলিস্তিনে ইজরাইলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩