ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৬৪ বার পঠিত

গোয়ালন্দে ভূমিও গৃহহীন পরিবার পেল ২ শতাংশ জমিসহ স্বপ্নের নীড়।

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ এই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে মুজিববর্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রধান হিসাবে উপস্থিত থেকে জমির মালিকানা ও গৃহ হস্তান্তর করে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

বুধবার (২২ মার্চ) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ভুমি ও গৃহ হস্তান্তর কর্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল হক শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ইতি মধ্যে গোয়ালন্দ উপজেলায় মোট ৬৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই সুবিধা ভোগ করছেন। আজ চতুর্থ ধাপে জমিসহ সেমিপাকা বাড়ির সুবিধা পেলেন ২জন, বর্তমান এই উপজেলায় ৬৮১টি পরিবার আজ থেকে পূর্ণসুবিধা ভোগ করছেন। আরও ১৩টি গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। যার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে ২৪২টি, দেবগ্রাম ইউনিয়নে ১৫৭টি, ছোটভাকলা ইউনিয়নে ১৩১টি, উজানচর, ইউনিয়নে ১৫৫টি ও পৌরসভায় ৯টি ভুমিসহ গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে।

এই উপজেলায় সুবিধা ভোগীদের মাঝে সর্বমোট ৬৯৪টি প্রধানমন্ত্রীর উপহারের গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। অসমাপ্ত ১৩টি বরাদ্দকৃত গৃহের কাজ শেষ হলেই এই উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩