ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা, গৃহনির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করেন লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৩১১ বার পঠিত

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক হেডম্যানপাড়া পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান, দুস্থ ও অসহায় পরিবারকে নতুন ঘর হস্তান্তর এবং যামিনীপাড়া বর্ডার গার্ড স্কুলে ল্যাপটপ প্রদান করেন যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি জোনের আতওতাধীন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন হেডম্যানপাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় পূজা পরিচালনাকারী কমিটিকে জোনের পক্ষ থেকে নগদ ১০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও, উক্ত এলাকায় বসবাসকারী দু:স্থ ও অসহায় ফুলমতি ত্রিপুরা (৬০), স্বামী- সাধন কুমার এবং শিলি রানি ত্রিপুরা (৪৫), পিতা- পরোকান্তি ত্রিপুরা দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। টাকার অভাবে ঘর মেরামত বা নতুন ঘর নির্মাণ করতে না পারায় জোন কমান্ডার বরাবর নতুন ঘর নির্মাণের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জোন কমান্ডার, যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) নতুন ০২টি বসত ঘর নির্মাণের ব্যবস্থা করে দেন।

পরে যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি, যামিনীপাড়া বর্ডার গার্ড হাই স্কুল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা ও বিভিন্ন দাপ্তরিক কাজের সুবিধার্থে ল্যাপটপ প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা, গৃহনির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করেন লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি

আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩