ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পুষ্টি সচেতনতা বাড়াতে রংপুরে পুষ্টি মেলা-২০২৩ অনুষ্ঠিত

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৪৩০ বার পঠিত

পুষ্টি সচেতনতা বাড়াতে রংপুরে পুষ্টি মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নিউট্রিসন ইন সিটি ইকোসিস্টেম প্রোজেক্ট (নাইস) এর বাস্তাবায়নে সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার,বিড ফাউন্ডেশন ও ইএসডিও এর যৌথ উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভার মোট ২০টি স্কুলে বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

যার সমাপনি উপলক্ষে গতকাল শনিবার (২৩শে সেপ্টেম্বর) রংপুর পর্যটন মোটেলে নিউট্রি-ফেস্ট (পুষ্টি মেলা) আয়োজন করা হয়।

উক্ত পুষ্টি মেলায় নগরীর ১৫টি বিদ্যালয় নিজেদের স্টলে সাজানো বিভিন্ন পুষ্টিকর খাদ্য ও রেসিপি নিউট্রিশন ক্লাবের সদস্যরা প্রদর্শন করেন।এছাড়াও সদস্যরা “চিত্রাঙ্কন এবং যেমন খুশী তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উক্ত পুষ্টি মেলায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেইন এবং বারটানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোপ্রামার কেয়া রানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচারের টেকনিক্যাল স্পেশালিষ্ট ডাঃ মোরতাহিনা রশিদ,বিআইআইডি ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ইফতেখার উল করিম ও ইএসডিও এর প্রতিনিধি মোঃ আমির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম নিউট্রিশন ক্লাব এবং নাইস প্রকল্পের কার্যক্রমগুলোর প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তার মতে এধরনের কার্যক্রম যেমন আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনি তাদের মাধ্যমে পরিবারের মানুষও জানার সুযোগ পায়। বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেইন বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার কেয়া রানী এসআরডিএল ভুক্ত স্কুলে নিউট্রিশন ক্লাব করার জন্য এবং তাদের নিয়ে পুষ্টি মেলার মত একটি অনুষ্ঠানের আয়োজন করা জন্য ধন্যবাদ জানান। বারটানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক ফলিত পুষ্টি বিষয়ক ধারণা দেন এবং শহুরে পরিবেশে জায়গা স্বল্পতার কারণে ছাদ বাগান ও স্বল্প জায়গা থাকলে সেইখানেই ছোট আকারে বাগান তৈরির জন্য পরামর্শ দেন।

তিনি আরো বলেন,বৈষয়িক জ্ঞান ও বাস্তবিক জ্ঞানের সমন্বয়ে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা পুষ্টি নিশ্চিত করতে পারি। খাদ্য নিরাপত্তা বিষয় নিয়েও তিনি শিক্ষার্থীদের সচেতন করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পুষ্টি মেলায় অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহ ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

ট্যাগস :

পুষ্টি সচেতনতা বাড়াতে রংপুরে পুষ্টি মেলা-২০২৩ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩