ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

পাইকগাছায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজ নামে এক যুবকের মৃত্যু 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মাহমুদকাটি মোড়ে মর্মান্তিক মটরসাইকেল (সড়ক)দুর্ঘটনায় মোস্তাফিজ রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

যুবক মোস্তফিজ উপজেলার বিরাশী গ্রামের মফিজুল শেখের ছেলে। সে স্থানীয় হাবিনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোস্তাফিজ ও তার বন্ধু নয়ন একই মটরসাইকেলে স্থানীয় আগড়ঘাটা বাজার থেকে কপিলমুনি যাওয়ার পথে মাহমুদকাটি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছে গিয়ে সজরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি চায়না ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আর রাতেই চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে রাতেই লাশ বাড়িতে নিয়ে এসে শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তবে  তার সাথে থাকা বন্ধু নয়ন সুস্থ আছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, যুবক মোস্তাফিজ অনেক ভালো গুনের একজন মানুষ ছিলো। সে এলাকার সকলকেই মেনে গুনে চলতেন। সে বড়দের সম্মান ও ছোটদের প্রতি স্নেহের কোন ঘাটতি রাখতেন না। লেখাপড়ায়ও অনেক ভালো ছিলো সে। তার এই অকাল মৃত্যুতে আমরা এলাকাবাসী খুবই শোকাহত। 

নিহত যুবক মোস্তফিজের জানাজা নামাজে শত শত এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও তার অসংখ্য বন্ধ বান্ধব অংশ নেন।

এদিকে যুবক মোস্তফিজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজ নামে এক যুবকের মৃত্যু 

আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫