পদ্মার এক বাগাইড় ৪৭ হাজারে বিক্রি
- আপডেট সময় : ০২:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২০০ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।
সোমবার (৩ জুলাই) ভোর রাত ৫ টার দিকে পদ্মা নদীর উজানে মাছটি ধরা পড়েছে।
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো গত রোববার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রালারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘিট দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ত থেকে সাড়ে ৩৬ কেজি ওজনের বাগাইড় মাছটি উন্মক্ত নিলামে ১২শ ৫০ টাকা প্রতি কেজি দরে মোট ৪৫ হাজার ৬২৫ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১৩০০শ দরে মোট ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছি। তিনি আরও বলেন, অনেক দিন ও ঈদের পর বড় একটি বাগাইড় মাছ কিনে ভালোই লাগছে।

























