ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

বরুন কান্তি সরকার- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১০৪৮ বার পঠিত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে গাছ ফেলে হামলা ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিরনগরের কামারগাঁও এলাকার আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে মুখোশধারী ডাকাত দল। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মুকবুলপুর গ্রামের ছবদর আলীর মরদেহ অ্যাম্বুলেন্সটিতে নেওয়া হচ্ছিল।

লাশবাহী গাড়িটিতে থাকা আত্মীয়স্বজনদের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ১০-১৫ জনের ডাকাত দল। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং এক নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। এমনকি মরদেহের ওপর থেকে কাফনের কাপড় সরিয়ে মৃত ব্যক্তির পা তুলে দেখে টাকা বা মূল্যবান কিছু লুকানো হয়েছে কি না। ডাকাতেরা অ্যাম্বুলেন্সের চালকসহ যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ও নগদ অর্থ লুট করে।

এ ঘটনায় নিহত ছবদর আলীর বড় ছেলে ও পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতিমধ্যে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫