ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নান্দাইলের প্রতিটি রাস্তা উন্নয়ন করা হবে: বিএনপি ক্ষমতায় এলে প্রতিশ্রুতি ইয়াসের খান চৌধুরীর

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১২:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নান্দাইলের প্রতিটি কাঁচা রাস্তাকে পাকা করা হবে। যেখানে রাস্তা নেই, সেখানে নতুন রাস্তা নির্মাণ করে জনগণের চলাচলের উপযোগী করা হবে।”

২২ জুন, রবিবার বিকাল ৪টায় বীর কামটখালী জে.বি. উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইয়াসের খান বলেন, “বিগত দিনে আওয়ামী লীগ সরকার টিআর, কাবিখা ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দের টাকা তুলে আত্মসাৎ করেছে। অচিরেই এদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমার বাবা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী এমপি দলীয় কর্মীদের যাচাই-বাছাই করে নেতৃত্ব দিতেন, সেই ধারা অনুসরণ করেই আমরা নতুন নেতৃত্ব গড়ে তুলবো।”

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, সদস্য ডা. মজিবুর রহমান, মো. মোশাররফ হোসেন মাইজভান্ডারী, মোশাররফ হোসেন বাবলু, মো. ফরিদুল হাসান মুক্তি, ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল।

এছাড়া উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবলু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান, আতহার আলী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আফাজ উদ্দিন, শাহজাহান কবীর, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মড়ল, ছাত্রদল আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম, মাহবুব আলম, পিয়াস হোসেন, খায়রুল ইসলাম শুভ প্রমুখ।

কর্মীসভায় বীর বেতাগৈর ও আশেপাশের ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নান্দাইলের প্রতিটি রাস্তা উন্নয়ন করা হবে: বিএনপি ক্ষমতায় এলে প্রতিশ্রুতি ইয়াসের খান চৌধুরীর

আপডেট সময় : ১২:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫