নান্দাইলে নিখোঁজ অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১১৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ আনজুরুল হক (৪০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
২৮ এপ্রিল রবিবার দুপুরে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কাওয়ারগাতি এলাকায় সড়কের পাশে আজিজুল ইসলামের ধান ক্ষেত সংলগ্ন ডোবা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে তারই সুত্র ধরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ।
এদিকে উপজেলার মশুল্লী ইউনিয়নের কাউয়ারগাতি ডোবায় একটি লাশ ভাসতে দেখে স্হানীয়রা থানায় খবর দিলে পুলিশ অর্ধ গলিত লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
আনজুরুল হক মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের জসিম উদ্দিনের পুত্র।


















