সংবাদ শিরোনাম ::
নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন সোহেল আহ্বায়ক আশিক সদস্য সচিব
মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
- আপডেট সময় : ০৯:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৬৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে উত্তর জেলা জিয়া মঞ্চ।
জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ জয়দুল ইসলাম জয় সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ নান্দাইল উপজেলা জিয়া মঞ্চের ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন।
মোঃ সোহেল আহ্বায়ক মোঃ আশিকুর রহমান আশিক সদস্য সচিব মোঃ শামীম মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করে একটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


















