নড়াইলে ৩০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত সোহরাব খাঁ(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহরাব খাঁ(৪৫) লোহাগড়া থানার গোপিনাথপুর গ্রামের ইকলাস খাঁ এর ছেলে।
আজ ০৪ নভেম্বর ভোররাতে লোহাগড়া পৌরসভাধীন ০৬নং ওয়ার্ড গোপিনাথপুর ব্যাপারীপাড়া গ্রামের ঋষিপাড়া নদীর ঘাটের সামনে হতে পলায়নকালে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোহরাব খাঁ কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী সোহরাব খাঁ এর নিকট থেকে ৩০(ত্রিশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


















