ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ভিপি সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৩৯ বার পঠিত

নওগাঁয় ভিপি সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভোগী পরিবার। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজ। তিনি শহরের কাজীর মোড়ের মৃত ইয়াকুব আলী কবিরাজের ছেলে।

লিখিত বক্তব্য তিনি বলেন,নওগাঁ সদর উপজেলার শহরের কাজীর মোড়স্থ চকএনায়েত মৌজার সাবেক খতিয়ান ৫৭/৮০ নম্বর ভিপি কেস ভূক্ত সম্পত্তির ২০ শতাংশ এর কাতে ৫ শতাংশ জমি ইজারা নিয়ে প্রায় ৪৬ বছর থেকে ভোগদখল করে আসছেন। নিয়মিত রাজস্ব পরিশোধ করেন। সম্প্রতি শহরের কাজীর মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে লালন,করনেশন পাড়ার দহির উদ্দিনের ছেলে লিটন, মৃত সোলেমান আলীর ছেলে বাবু, হাবিব, রুবেল, রাহেন ও মানিকসহ অনেকেই আমার ইজারাকৃত সম্পত্তি থেকে উচ্ছেদ করাসহ দখলের চেষ্টা করছে।
তারা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে।

ইজারাকৃত সরকারি সম্পত্তি দখল ও অবৈধ স্থাপনা নির্মান বন্ধসহ আমার বাড়ির সামনে আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করা হয়েছে। মামলায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেয় আদালত। তারপরও আবারও দখলের চেষ্টা করে যাচ্ছে। বাড়ির সামনে ওই জায়গটি আমার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেলে পরিবার সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়বো।

তিনি আরো বলেন- ওই সম্পত্তি অন্যত্র ইজারা দেয়া হলে বর্তমান লীজ গ্রহীতার বাড়ির সৌন্দর্য এবং চলাচল কষ্টসাধ্য হয়ে পড়বে বলে উল্লেখ করেন তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। সম্পত্তিটি অন্যত্র ইজারা প্রদান না করে আমার নামে ইজারা প্রদানের আদেশ দেন এবং আমার দখলে রয়েছে। কিন্তু তারপরও কুচক্রী মহল বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হয়রানি করায় পরিবার নিয়ে আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাতে হচ্ছে।

ভিপি সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ ইজারার মেয়াদ দীর্ঘ অথবা স্থায়ী ইজারা প্রদানের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত লালন বলেন,কারও সম্পত্তি দখল করা হয়নি। আমার পৈতিক সম্পত্তির ওপর দোকান নির্মান করেছি। আর ওই জায়গা যেহেতু সরকারি সম্পত্তি সেজন্য জনসাধারনের জন্য উন্মুক্ত রাখতে সকলে মিলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

ট্যাগস :

নওগাঁয় ভিপি সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫