ডুমুরিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৮৬ বার পঠিত

খুলনার চুকনগরে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলার চুকরগর পাল মার্কেটের অস্থায়ী মন্দিরে,চুকনগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে,স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হালদার,সাধারণ সম্পাদক প্রশান্ত দে,কোষাধ্যক্ষ দেবাশীষ রায়ের সার্বিক তত্ত্বাবধানে এ বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।

এ সময় নিজেদের পরিবারের পাশাপাশি ভক্তরা জীব-জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
পুরোহিত কল্যাণ আচর্যের পূজা আর্চনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে বিশ্বকর্মা পূজা সম্পন্ন হয়।
এ সময় চুকনগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সকল সদস্যসহ চুকনগর এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রসাদ বিতরণ করেন।
পুরোহিত কল্যাণ আচর্য জানান, ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মাকে বেদে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাসমতে তিনি বিশ্বের সকল কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা, তাই ভক্তরা তার কৃপা লাভের আশায় এ প্রার্থনা করেছেন।


















