ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ডুমুরিয়ায় নির্বাচন কমিশনার অবঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান

জাহাঙ্গীর হোসেন মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৫২ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া -নির্বাচন কমিশনার

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আজ (বুধবার) সকালে খুলনা জেলার ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচন কমিশন দেশের একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করায় অঙ্গিকারবদ্ধ। সকলের সম্মিলিত সহযোগিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকলের আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম ধাপে ১৫২ টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান কমিশন যতদিন আছে, ততদিন নির্বাচনি ব্যালোটসহ অন্যান্য সরঞ্জামাধি নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভোটের দিন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা প্রার্থীদের দায়িত্ব।

ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ষষ্ঠ ডুমুরিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন।

ডুমুরিয়ায় নির্বাচন কমিশনার অবঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান

আপডেট সময় : ১২:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪