সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৭৭ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ চোরাই মোটরসাইকেলসহ মোঃ জয়নাল আবেদীন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সে জেলার বালিয়া কান্দি থানার ইসলাম পুর ইউনিয়নের মৃত গাদু শেখের ছেলে।
রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম আজ সোমবার (৪ জুন) বেলা বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালিয়া কান্দি থানার শিবপুর গ্রামের আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একটি কালো টিভিএস ১০০ সিসির মোটরসাইকেল সহ আসামিকে গ্রেফতার করে।
চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তারের ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।


















