ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ট্রেন আসতে দেখে হঠাৎ রেললাইনে মাথা পেতে দিলেন বৃদ্ধ 

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২১৪ বার পঠিত

নীলফামারী সদরে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আকবর হোসেন নামে এক বৃদ্ধ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আকবর হোসেন (৬২) জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি বিভিন্ন ধরনের রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকবর হোসেন আজ সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এসময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম, প্রতিদিনের খবর কে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগেও কয়েক বার ট্রেন লাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ওই বৃদ্ধ বিভিন্ন রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনও হতে পারে উনি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছেন।

ট্যাগস :

ট্রেন আসতে দেখে হঠাৎ রেললাইনে মাথা পেতে দিলেন বৃদ্ধ 

আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩