ট্রেন আসতে দেখে হঠাৎ রেললাইনে মাথা পেতে দিলেন বৃদ্ধ
- আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২১২ বার পঠিত

নীলফামারী সদরে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আকবর হোসেন নামে এক বৃদ্ধ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর হোসেন (৬২) জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি বিভিন্ন ধরনের রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকবর হোসেন আজ সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এসময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম, প্রতিদিনের খবর কে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগেও কয়েক বার ট্রেন লাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ওই বৃদ্ধ বিভিন্ন রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনও হতে পারে উনি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছেন।

























