ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

গোয়ালন্দলরাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৪ বার পঠিত

ভালোবাসার কাছে হার মেনেছে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

এরপর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। চীনা নাগরিক জ্যাকি চেউং ও বাংলাদেশের নার্গিস আক্তারের ব্যতিক্রমী এই বিয়ে এখন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই তাঁদের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা যায়, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এর দুই দিন পর, ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

তবে তাঁদের এই ভালোবাসার গল্পের শুরুটা হয়েছিল কর্মসূত্রে। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন চীনা নাগরিক জ্যাকি চেউং। সেখান থেকেই সিরাজুলের সঙ্গে জ্যাকির পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।

একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে যোগাযোগ বাড়ে। কথাবার্তা ও পরিচয়ের মধ্য দিয়ে একসময় গড়ে ওঠে ভালো লাগা, আর সেই ভালো লাগাই পরিণত হয় গভীর ভালোবাসায়।

দূরত্ব কখনো তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও ভালোবাসার বন্ধন অটুট রেখেছেন তাঁরা। সেই টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি। দুই পরিবারের সম্মতিতে অবশেষে পরিণয়ে আবদ্ধ হন এই যুগল।

ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন ভাষার ব্যবধান পেরিয়ে তাঁদের এই নতুন পথচলা এখন গোয়ালন্দের মানুষের কাছে এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প। স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এখন চীনা জামাই জ্যাকি ও তাঁর বাংলাদেশি স্ত্রী নার্গিস।

প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

আপডেট সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬