ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

জেলা আওয়ামীলীগ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে গোয়ালন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৭৯ বার পঠিত

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা মেম্বার্স এন্ড কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গোয়ালন্দ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার রাত ৮ টার দিকে রাজবাড়ীস্হ কাজী ইরাদত আলীর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক অপরুপ দত্ত হলি, গোয়ালন্দ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, নব নির্বাচিত সভাপতি ও মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, সাধারন সম্পাদক এবং দেশ টিভি ও জনকণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, নব নির্বাচিত সাধারন সম্পাদক ও যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সহ সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ সভাপতি ও দৈনিক সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব প্রমূখ।

এ সময় উভয় পক্ষের মধ্যে প্রেসক্লাবের উন্নয়ন, সংবাদ ও সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনাকালে কাজী ইরাদত আলী গোয়ালন্দ প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং তাদের পাশে থেকে আগামীতে ক্লাবের উন্নয়নে সহযোগীতার কথা বলেন। সাংবাদিকরা কাজী ইরাদত আলীর পরিপূর্ণ সুস্থতাসহ তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর শুক্রবার গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে গোয়ালন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩