ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরের নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২১৭ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বহিস্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। এছাড়াও হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, আজ দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ’র আদালতে বাবু চেয়ারম্যানসহ ১০ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ ১০ আসামীর জামিন নামঞ্জুর করে। ১০ আসামী হলো ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া সুমন, মিলন মিয়া, ওহিদুজ্জামান, কফিল উদ্দিন, শহিদ, জাকিরুল ও ফজলু মিয়া।

এদিকে, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত নয়ন মিয়াকে সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জনের একটি মামলা করেন।

জামালপুরের নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩