ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ঘূর্ণিঝড় মোখার প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২২১ বার পঠিত

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড় মোখার প্রভাব রক্ষার্থে পূর্বপ্রস্তুতি হিসাবে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন।

তিনি জানান, বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে শুক্রবার দিবাগত রাত থেকেই পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় এ ঘোষণা দেওয়া হয়। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা পাওয়ারপর এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় লঞ্চগুলো চলাচলের অনুমতি দেয়া হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক বাণিজ্য মো. সালাহউদ্দিন আহমেদ জানান, আমরা এখনো ফেরি বন্ধের কোন নির্দেশনা পাইনি। উর্ধ্বর্তন কতৃপক্ষের নির্দেশ পেলে আমরা যেকোনো মুহুর্তে ফেরি বন্ধ করে দিবো। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরির মধ্যে ১৫টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় জরুরি আদেশ উপেক্ষা করেই পদ্মায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে ইঞ্জিন চালিত ট্রলার ও স্পিডবোট। এতে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ঘাট সংশ্লিষ্টরা।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওসি জেএম সিরাজুল কবির জানান, ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি দেখে দৌলতদিয়া ঘাটের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সক্রিয়ভাবে লঞ্চঘাট, ফেরিঘাট ও নদীতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কতৃপক্ষ। অপরদিকে ছোট নৌযান, নৌকা ও জেলেদের নিরাপদে থাকার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন জানান, এখন পর্যন্ত আমরা কোনো বিপদ সংকেতের আওতায় না এলেও প্রশাসনের পক্ষ হতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মৎসজীবীসহ নদী তীরবর্তী মানুষদের সাবধানে চলাচল ও নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহবান ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩