গোয়ালন্দে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৩৭ বার পঠিত

২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দে পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সুজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এসময় আরও উপস্থিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেব গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্র লাগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়সহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


















