সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে হেরোইনসহ যাত্রী বেশী মাদক কারবারি আটক
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ১৯৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবেশী এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি, মোঃ পলাশ ব্যাপারী (৩৪) ফরিদপুর কোতোয়ালি থানার গোলাপদী গ্রামের রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,গতকাল শনিবার (১০ জুন) বেলা সারে তিনটার দিকে থানা পুলিশের একটি দল ঢাকা খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে মাহেন্দ্র গাড়ি থেকে যাত্রীবেশি মাদক কারবারি মোঃ পলাশ ব্যাপারীকে দশ (১০) গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রবিবার তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















