ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৪৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ হাসপাতালে বেড়েছে রোগীর চাপ ৫০ শয্যার হাসপাতালে ৮৫ জনের উপর রোগী ভর্তি ফলে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের। বিশেষ করে ডায়রিয়া, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি সেই সাথে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

শনিবার (১২ জুলাই)দুপুর বারোটায় সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের বেডে জায়গা নেই, বারান্দায়, প্রবেশ পথে এবং অপারেশন থিয়েটারের যাওয়ার খালি জায়গায় কোথাও তিল ধারণের ঠাই নেই। এসময় হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম কে দেখা যায় রাউন্ড দিতে।

হাসপাতাল সূত্রে জানা যায়,গতকাল ৭৫ জন রোগী ভর্তি থাকলেও বারোটা পর্যন্ত আরও দশজন ভর্তি হয়েছে। তখনও নিচে অনেক কে ভর্তি স্লিপ হাতে উপরে যেতে দেখা যায় বিশেষ করে মহিলা ওয়ার্ডে কোন বেড না থাকায় বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে এসে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশ রোগী জ্বর, ডায়রিয়া ও পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়েছে। শিশুদের ও জ্বর ও ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে তবে ডাক্তারদের শংকা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে।

হাসপাতালে পেট ব্যাথা ও জ্বর সংক্রান্ত জটিলতায় ভর্তি হয়েছেন ছোট ভাকলার শরিফা বেগম। গতকাল রাতে ভর্তি হলেও তিনি কোন সিট পাননি তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে তবে ডাক্তার আসছিল চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি। রেহেনা বেগম তার মেয়ে নিয়ে গত দুদিন হাসপাতালে ভর্তি আছেন তিনি হাসপাতালের বারান্দায় সিট পেয়েছেন।

জমসের গতকাল সন্ধ্যায় মেয়েকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছেন তিনি অপারেশন থিয়েটারে ঢোকার খালি জায়গায় বেডে জায়গা পেয়েছেন। তিনি বললেন ডাক্তার রাতেও আসছিল আবার সকালেও ছিল। ডাক্তার, নার্স কি করবে এতো রোগী হাটার জায়গা নাই তবু তারা চেষ্টা করছে,জানান তিনি।

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে বেশির ভাগ রোগী ভর্তি হচ্ছে জ্বর, ডায়রিয়া নিয়ে এবং একজন ডেঙ্গু রোগী আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মাত্র ছয় জন ডাক্তার এখানে।এতো রোগী নিয়ে হিমশিম খেলেও সবাই চেষ্টা করছে। তবে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাড়ির আশেপাশে পরিস্কার রাখতে হবে। তাছাড়া গরমের মধ্যে সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দিতে বাশি বা পচা খাবার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫