সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মোবাইল কোর্টের যৌথ অভিযানে জরিমানা আদায়
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৯৯ বার পঠিত
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন হোটেলে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা, পন্যের গুনগত মান ঠিক না থাকায় মোবাইল কোর্টের যৌথ অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) মো: আশরাফুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মো: কামাল হোসেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এর যৌথ অভিযানে উপজেলার হোটেলগুলোয় অভিযান পরিচালনা করেছেন। এ সময় তাদের পন্যের গুনগত মান ঠিক রেখে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ হোটেল কে একহাজার টাকা, রুবেল স্টোরকে পনেরশো টাকা এবং রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০০০ টাকা ও গ্রামীণ হোটেল কে ৫০০ টাকা সহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির জানান জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
























