ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৫১০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে সুরক্ষা বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠিত।

বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির আয়োজনে (এমএমএস) উপজেলা পরিষদ হলরুমে গত সোম ও মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং দাতা সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনিতে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানব পাচার প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কমিটির উপদেষ্টা বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, মানব পাচার প্রতিরোধ কমিটির উপদেষ্টা নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।

কর্মশালা সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু।

দুদিন ব‍্যাপী প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন টিডিএইচ এর শিশু সুরক্ষা সমন্বয়ক জোনায়েদ মোঃ আতাউল্লাহ এবং দক্ষতা উন্নয়ন কারিগরি বিশেষজ্ঞ প্রিয়তা খন্দকার। উপস্হিত ছিলেন টিডিএইচ এর জৈষ্ঠ্য গবেষনা কর্মকর্তা ও প্রকল্প ফোকাল সুরজিত কুন্ডু।

কর্মশালায় মানব পাচার, প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যাক্তিকে সহায়তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, কর্মশালায় গৃহীত আলোচনা ও সিদ্ধান্তের আলোকে মানব পাচার বিশেষ করে দৌলতদিয়া যৌনপল্লীতে নারী ও শিশু পাচার প্রতিরোধের জন্য করনীয় ঠিক করে একটি সুপারিশ পত্র জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো হবে।

গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ বিষয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪