সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ভাষা শহীদদের প্রতি যুগান্তর স্বজন সমাবেশের শ্রদ্ধা নিবেদন
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মহান ভাষা আন্দোলনে শাহাদৎ বরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছে যুগান্তর স্বজন সমাবেশ।
সকাল সাড়ে ৭ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপস্হিত ছিলেন যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মঞ্জু, সহ-সভাপতি শফিউল্লাহ মন্ডল, সাধারন সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক সুজিত কুমার রায়, স্বজন সাধন কুমার সাহা, ক্ষুদে স্বজন আরাফ শেখ প্রমূখ।
এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন স্বজনরা।


















