গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৬১২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি দুজন হলেন স্থানীয় নুরু মোল্লা(৭৫) ও তার ভাতিজা ডাঃ আনোয়ার হোসেনের ছেলে শামীম মোল্লা(৩২)।
সরেজমিন জানা যায়, বুধবার দুপুর ১ টার দিকে নুরু মোল্লা ক্ষেত থেকে পাঠকাঠি আনতে বাড়ির পাশে যান। সেখানে বিদ্যুতের তার পানিতে ছিড়ে পরে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিল। নুরু মোল্লা পানিতে পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
এদিকে চাচাকে পানিতে পরে থাকতে দেখে তাকে তুলতে গিয়ে মৃত্যু হয় ভাতিজা শামীম মোল্লার (৩২)।
স্থানীয়রা জানান, গত ৮/১০ দিন ধরে বিদ্যুতের তার ছিড়ে এভাবে পানিতে পড়ে ছিল।
স্হানীয় পল্লী বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ইকরামুল হাসান বলেন, ছেড়া তার দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই ফায়ার করে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে পানিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নেমে হতভাগ্য দুইব্যাক্তি মারা যান।
রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ইফতেখারুজ্জামান বলেন, আমরা যতদূর তদন্ত সাপেক্ষে দেখতে পেলাম বিদ্যুতের তারে বেশ কয়েকটা স্থানে ফায়ার করার চিহ্ন রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি বেশ কয়েকদিন ধরেই এই লাইনের তার ছিড়ে পড়ে ছিল। সচেতনতার অভাবে আজ দুটি প্রাণ ঝড়ে গেল।
পরিবারের পক্ষ হতে এবং চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে বুঝে দেয়া হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক । এমন ঘটনায় আমি খুবই মর্মাহত। স্থানীয় সবাই একটু সচেতন থাকলে আজ এ দূর্ঘটনা নাও ঘটতে পারতো। সবার উচিৎ এমন ঘটনা যদি কখনো ঘটে অন্তত ইউনিয়ন পরিষদকে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারতাম।


















