ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অনুদান প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৯৪ বার পঠিত

সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে ‘প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’ নামক একটি সংগঠনকে অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের ১ লক্ষ টাকার চেক এবং লোন বাবদ আরো ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

 গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ চেক দুটি গ্রহণ করেন।

চেক তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যোতি বিকাশ চন্দ্র ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান প্রমুখ।

এ-বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ-তহবিলের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রতিবন্ধী সংস্থার সদস‍্যরা ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এ অনুদান প্রদান করা হয়েছে। 

গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ বলেন, “শেখ হাসিনার দীক্ষা, ছাড়তে হবে ভিক্ষা।” এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা বিকল্প কর্ম সংস্থান তৈরীর জন্য ইতিমধ্যে ঝাড়ু প্রস্তুত ও বিক্রি করতে শুরু করেছি। আজকের এই অনুদান ও লোন দিয়ে আমারা ঝাড়ু তৈরির নতুন একটি কারখানা নির্মাণ করে নতুনভাবে নিজেদের জীবন যাত্রা শুরু করব।

গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অনুদান প্রদান

আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪