ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে বালিচাপা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২৮২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ভবনের বালিতে পুতে রাখা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে।

মরদেহের পাশে পরে থাকা মুঠোফোনের প‍্যাকেটে থাকা নাম্বারে ফোন করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হন।

নিহত যুবকের নাম সোহান শেখ (২১)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর ছিদ্দিক কাজীর পাড়ার আলামিন শেখের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্মানাধীন ভবনের নিচতলায় রাখা বালির নিচ থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্রের জখম এবং কাঠের বাটাম দিয়ে পেটানোর আলামত রয়েছে। লাশের পাশে একটি রক্তাক্ত কাঠের বাটামও পড়ে ছিল।

এ নিয়ে শুক্রবার (১৭ মার্চ) প্রতিদিনের খবর অনলাইনে “নির্মানাধীন ভবনের বালুর নিচে অজ্ঞাত যুবকের লাশ” শিরোনামে সচিত্র সংবাদ আপলোড হয়।

এ হত্যাকান্ডের বিষয়ে মাদক, ব্যাক্তিগত শত্রুতাসহ বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহান ঢাকার একটি পোশাক কারখানায় কোট-প‍্যান্টের কাজ করত। তার বাবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। সপ্তাহ খানেক আগে সোহান গ্রামের বাড়িতে তার মা ও ছোট ভাই-বোনদের কাছে বেড়াতে আসে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর পোষ্ট মর্টেম সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে রাতে মামলা হতে পারে। তবে আমরা এ হত্যাকান্ড নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করি আমরা শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিন্হিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।

গোয়ালন্দে বালিচাপা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩