ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে দিনব্যাপী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৮১ বার পঠিত

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ ও ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাট চাষি প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫। প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালিভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব ও উপ-পরিচালক (পরিদর্শন) মুহাম্মদ ওবায়দুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা পাট কর্মকর্তা (অ.দ) তারেক মোহাম্মদ লুৎফুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরা আফরোজ সুবর্ণা, কৃষি উপসহকারী আনন্দ কুমার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, এবং সরকার প্রদত্ত বিভিন্ন সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাটচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং পাটের উৎপাদন ও বিপণন নিয়ে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পান।

গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে দিনব্যাপী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫