ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা বিজয়ী

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে
নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় এই নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর সার্জেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর মোঃ মারুফ হোসেন, যুগ্ম জেলা জজ,মাগুরা কাঞ্চন কুমার কুন্ডু, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, গোয়ালন্দ উপজেলার ক্রিড়া সংগঠন ও ব‍্যাডমিন্টন খেলোয়াড় মো. রাজীব খান, আবু ওসমান প্রমুখ।

ফাইনাল খেলায় গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত ১ সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব‍্যবধানে আবাবিল এন্টারপ্রাইজকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য ও হিমেল খেলায় অংশ নেন।
খেলা শেষে অতিথিরা ফাইনাল খেলার বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন।

গোয়ালন্দে নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা বিজয়ী

আপডেট সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫