গোয়ালন্দে জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৮১ বার পঠিত

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে দ্বিতীয়বারের ন্যায় এ টুর্নামেন্ট শুরু হয়।
টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ক্যানজল লুব্রিকেন্টস গ্রুপের আফরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুছ মোল্লা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগ ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. সিরাজুল ইসলাম, উজানচর ইউপি সচিব মো. ইব্রাহিম সরদার, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান আতি, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবু মোল্লা, আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য রানা, হাবিব, সুজন, বাহার, টিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার দর্শকবৃন্দ।
উদ্বোধনীর প্রথম খেলায় মৃধা স্পীট ফায়ার, রয়েল স্ট্রাইকার দলকে এবং দ্বিতীয় খেলায় টিএস গোয়ালন্দ ক্রিকেট প্রেমী একাদশ ইয়াং রেঞ্জার্স দলকে পরাজিত করে।
উদ্বোধনী খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ। ধারাবিবরণীতে ছিলেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক সফিকুল ইসলাম সফিক। মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর ও জিবি টিভি লাইভ।
টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, মোস্তফা গ্রুপের একটি প্রতিষ্ঠান ক্যানজল লুব্রিকেন্টের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আফরা ট্রেডার্স। আফরা ট্রেডার্স পক্ষ হতে এবারের আয়োজন দিয়ে দ্বিতীয়বারের ন্যায় এ টুর্নামেন্টের আয়োজন করেছি। আপনাদের সহযোগিতা ও উৎসাহ পেলে প্রতিবছরই এমন আয়োজন আমি করবো। তিনি আরও বলেন, গোয়ালন্দের যুব সমাজকে ইন্টারনেট, মোবাইল ফোনে গেইমে আসক্ত এবং মাদক থেকে দূরে রাখতেই আমার এমন আয়োজন। আশা করছি এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখতে চেষ্টা করবো।


















