সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শরবত বিতরণ
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৮:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৭১ বার পঠিত

প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী, পথচারীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষের মাঝে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়ের নির্দেশক্রমে ও দপ্তর সম্পাদক সামিউল ইসলামের আয়োজনে শরবত বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ বাজারে এ শরবত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়ান রনি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক শিশির মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদর শাকিল, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ সহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।


















